বুদ্ধদেব বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুদ্ধদেব বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

চিল্কায় সকাল

চিল্কায় সকাল
বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু

কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলা
কেমন ক’রে বলি।
কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান
দিগন্ত থেকে দিগন্তে,

কী ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে;
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে,
মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে।

তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে,
ইস্টিশানে গাড়ি এসে দাঁড়িয়েছে, তা-ই দেখতে।
গাড়ি চ’লে গেলো। -কী ভাল তোমাকে বাসি,
কেমন ক’রে বলি।

জোনাকি

জোনাকি
বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু

এ    কী
জোনাকি!
তুই    কখন
এলি    বল তো!
একলা
এই    বাদলায়
কেন    কলকা-
তায়    এলি তুই?
[এই সারারাত জ্বলা চিরদ্বীপমালা
দেয়ালি-আলোয়!]
তোর    সঙ্গী
সব    পাড়াগাঁর
পথে    সারা-রাত
ঘন    অন্ধ
কারে    জ্বলছে।

বন্দীর বন্দনা

বন্দীর বন্দনা
বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু

প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দী করি’ রচেছো আমায়-
নির্মম নির্মাতা মম! এ কেবল অকারণ আনন্দ তোমার!
মনে করি, মুক্ত হবো; মনে ভাবি, রহিতে দিবো না
মোর তরে এ-নিখিলে বন্ধনের চিহ্নমাত্র আর।
রুক্ষ দস্যুবেশে তাই হাস্যমুখে ভেসে যাই উচ্ছ্বসিত স্বেচ্ছাচার-স্রোতে,
উপেক্ষিয়া চ’লে যাই সংসার-সমাজ-গড়া লক্ষ-লক্ষ ক্ষুদ্র কন্টকের
নিষ্ঠুর আঘাত; দাসত্বের স্নেহের সন্তান
সংস্কারের বুকে হানি তীব্র তীক্ষè রূঢ় পরিহাস,
অবজ্ঞার কঠোর ভর্ৎসনা।
মনে ভাবি, মুক্তি বুঝি কাছে এল-
বিশ্বের আকাশে বহে লাবণ্যের মৃত্যুহীন স্রোত।

ক্লিক করলেই ইনকাম