অন্ধ বধূ
যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮-১৯৪৮)পায়ের তলায় নরম ঠেকল কী!
আস্তে একটু চল্ না ঠাকুর-ঝি-
ওমা, এ যে ঝরা-বকুল! নয়?
তাইতো বলি, বসে দোরের পাশে,
রাত্তিরে কাল-মধুদির বাসে
আকাশ-পাতাল-কতই মনে হয়।
জষ্ঠি আসতে কদিন দেরি ভাই-
আমের গায়ে বরণ দেখা যায়?
-অনেক দেরি? কেমন করে হবে!
কোকিল-ডাকা শুনেছি সেই কবে,
দখিন হাওয়া-বন্ধ কবে ভাই;
দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে-
শেওলা-পিছল-এমনি শঙ্কা লাগে,
পা-পিছলে তলিয়ে যদি যাই!

