মোহাম্মদ মাহফুজউল্লাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোহাম্মদ মাহফুজউল্লাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

স্মৃতির মিনার

স্মৃতির মিনার
মোহাম্মদ মাহফুজউল্লাহ

মোহাম্মদ মাহফুজউল্লাহ

ফাগুনে যদিও লাগেনি আগুন কৃষ্ণচূড়ায়
লাগেনি আগুন দূর দিগন্তে পলাশ বনে
যৌবন ছিল যাদের দীপ্ত অগ্নিকণা
তারাই আগুন দিয়েছে ছড়ায়ে কৃষ্ণচূড়ায়।

তাদের বুকের রক্তে এখন আরো হলো লাল
তাদের গানের আগুনে আবার দীপ্ত শিখা
রোদন ভরা এ ফাল্গুনে ফুল পলাশ বনের
দু’পাশে ছড়ানো ঝরাফুল নয় বিস্মরণের
ঝরা ফুল নয় শুধু এ পথেই হারিয়ে যাবার।

প্রতি ফাল্গুনে ফুটবে আবার রক্তিম লাল
রক্তিম লাল পলাশ বনের শাখায় শাখায়
দেখবো আবার ফুল হয়ে তারা ফুটলো কখন
ফুটলো কখন হাজারে হাজার!

ক্লিক করলেই ইনকাম