আবু হেনা মোস্তাফা কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবু হেনা মোস্তাফা কামাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

ছবি - আবু হেনা মোস্তফা কামাল


ছবি

আবু হেনা মোস্তফা কামাল (১৯৩৬-১৯৮৯)

আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ
ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।
অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই,
কিন্তু তাতে কিছু আসে যায় না- আপনাদের স্ফীত সঞ্চয় থেকে
উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিঙের বিনিময়ে যা পাবেন
ডালাস অথবা মেম্ফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ!

আসুন, ছবির মতো এই দেশে বেড়িয়ে যান
রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা
আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না, বস্তুত শিল্প মানেই নকল
নয় কি?

ক্লিক করলেই ইনকাম