জিল্লুর রহমান সিদ্দিকী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জিল্লুর রহমান সিদ্দিকী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

মঞ্চে দেখা দাও - জিল্লুর রহমান সিদ্দিকী


মঞ্চে দেখা দাও

জিল্লুর রহমান সিদ্দিকী

হঠাৎ আঁধার ছিঁড়ে পরদা উঠে গেল, অশরীরী
কতগুলি ছায়ামূর্তি মঞ্চের উপর এতক্ষণ
ধেই ধেই তাণ্ডব নর্তনে নাচছিল-
হঠাৎ কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল তারা।
কোথা থেকে অলৌকিক আলোয় আলোকময়
হল সেই মঞ্চ, নেপথ্যে হাজার বেহালায়
ছড়ে ছড়ে উচ্চকিত ঝঙ্কার জাগল।
রুদ্ধশ্বাস প্রহরের পাথর উধাও, শুধু এক
টনটনে ব্যথার অনুভূতি, শুধু এক বোঝা ব্যথা
শুধু এক চাপা ভয়...
        বন্ধুরা, সাথীরা, নিমজ্জিত
দুঃস্বপ্নের লুপ্ত নাবিকেরা, তোমরা কোথায় আজ?
আলোকিত রঙ্গমঞ্চে তোমাদের খুঁজি।

ক্লিক করলেই ইনকাম