আবৃত্তি অডিও/ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবৃত্তি অডিও/ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

Recitation : Dure bahu dure দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়নী পুরে : মৃন্...

Ekushe February BTv Abriti : আবৃত্তি একাডেমি'র একুশের আবৃত্তি বিটিভি

Protikkha -Rafiq Azad- Dilsad Jahan Puly প্রতীক্ষা : রফিক আজাদ; শিল্পী: ...

বুধবার, ১১ জুন, ২০১৪

একুশে ফেব্রুয়ারির আবৃত্তি ২০১২ আবৃত্তি একাডেমি

আবৃত্তি একাডেমী'র একুশের আবৃত্তি বিটিভি


ডাউনলোড লিংক

Krishnokoli -- recited by Rabindranath Tagore



ডাউনলোড লিংক

Bangla Kobita Abritti - ভুলোনা - কেয়া রোজারিও




ডাউনলোড লিংক

আবৃত্তি: হঠাৎ দেখা/ রবীন্দ্রনাথ ঠাকুর



হঠাৎ দেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা,
ভাবিনি সম্ভব হবে কোনদিন।

আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
দালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
মনে হল কালো রঙে একটা গভীর দুরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দুরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।

সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেম শুরু-
কেমন আছ, কেমন চলছে সংসার
ইত্যাদি।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব
কোনাটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়,-
কেন এ-সব কথা।
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে
ওর সাথীদের সঙ্গে
এক সময়ে আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়;
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ীর আওয়াজের আড়ালে
বললে মুদু স্বরে,
“কিছু মনে করো না,
সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?”

আমি বললেম, ‘বলব’।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”

একটুকু রইলেম চুপ করে।
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।”

খটকা লাগল,
কী জানি বানিয়ে বললেম না কি।
ও বললে, “থাক্ এখন যাও ও দিকে।”
সবাই নেমে গেল পরের স্টেশনে;
আমি চললেম একা।


বিশ্বসাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘের একুশের অনুষ্ঠান 'বন্ধু তোমার ছাড় উদ্বেগ'


ক্লিক করলেই ইনকাম