ডি.এল. রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডি.এল. রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

তানসান্-বিক্রমাদিত্য-সংবাদ - ডি.এল. রায়


তানসান্-বিক্রমাদিত্য-সংবাদ

ডি.এল. রায়

হো-বিক্রমাদিত্য রাজার ছিল নব রত্ন ন’ ভাই;
আর, তানসান্ ছিলেন মহা ওস্তাদ- এলেন তাঁহার সভায়;
অ-অর্থ্যাৎ আসতেন নিশ্চয় তানসান্ বিক্রমাদিত্যের ‘কোর্টে’-
কিন্তু, দুঃখের বিষয় তখন তানসান্ জন্মাননিকো মোটে।
(কোরাস) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
                           ধিনতাকি,-মেও এঁও এঁও।

যাহোক, এলেন তানসান্ কলিকাতায় চড়ে রেলের গাড়ি;
আর, ‘হুগলি’ ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি;
অ-অর্থ্যাৎ উঠতেন নিশ্চয়, কিন্তু ‘রেল পুল’ তখন হয় নি;
আর, বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী-উজ্জয়নী।
(কোরাস ) তা ধিনতাকি ধিনতাকি ধিনতাকি
                           ধিনতাকি,- মেও এঁও এঁও।

ক্লিক করলেই ইনকাম