আলাউদ্দিন আল আজাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আলাউদ্দিন আল আজাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

স্মৃতিস্তম্ভ | আলাউদ্দিন আল আজাদ


স্মৃতিস্তম্ভ

__আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯)

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু আমরা এখনো
            চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো। যে-ভিৎ কখনো কোনো রাজন্য
            পারেনি ভাঙতে
হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধুলায় চূর্ণ    যে-পদ প্রান্তে
        যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার-হাপর চালাই
সরল নায়ক    আমরা জনতা    সেই অনন্য।
        ইটের মিনার
ভেঙেছে, ভাঙুক। ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
            চারকোটি পরিবার।

ক্লিক করলেই ইনকাম