কী শেখাও, জীবন?
অমিতাভ দাশ গুপ্তআমার সব সমর্পণ
আজ সমুদ্রের দিকে একরোখা নদী।
সব প্রতিবাদ
থই থই বন্যার গলা বেয়ে উঠে আসা
এক মহিষ রঙের টিলা।
বাজা গাছের বুকে কুঠার হেনে
আমি চাই রক্তমুখী ফুল।
বুদ্ধমূর্তির পায়ের কাছে
জ্বেলে দিই এক প্রদীপ হিংসে।


