মুহম্মদ নূরুল হুদা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুহম্মদ নূরুল হুদা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

একবার পরাজিত হলে

একবার পরাজিত হলে
মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা

একবার পরাজিত হলে পুনর্বার পরাজিত হব
        এই ভয় থাকে না আমার
জন্মেই মৃত্যুর কোলে রেখেছি শৈশব
কুৎসিত রোগের হাতে বিকিয়েছি সুন্দরের স্বপ্ন আরাধনা
মায়ের পাণ্ডুর মুখ মিমিষেই দূরান্বয়ী হলে
জন্মসূত্রে উৎসহীন ভেবেছি নিজেকে।

যেদিন গভীর রাতে কুয়াশার আঘাত বাঁচিয়ে
দেখলাম হাটফেরা পিতার শরীর
        বিবর্ণ শরীরে তাঁর
পিতামহী ঝাড়লেন তুকতাক ফুঁক
সেদিন জেনেছি আমি সুফলা মাঠের বুকে
নিশাচর ওত পাতে, ভূত আর জ্বিন শুধু রূপকথা নয়।

ক্লিক করলেই ইনকাম