পথ
![]() |
| প্রেমেন্দ্র মিত্র |
সেই সব হারানো পথ আমাকে টানে;-
কেরমানের নোনা মরুর ওপর দিয়ে,
খোরাশান থেকে বাদক্শান,
পামিরের তুষার-পৃষ্ঠ ডিঙিয়ে, ইয়ারকন্দ থেকে খোটান।
শ্রান্ত উটের পায়ে পায়ে যেখানে উড়েছে মরুর বালি,
চমরীর খুরে লেগেছে বরফ-গলা কাদা!
বাদক্শানের চুনি আর খোটানের নীলার নিষ্ঠুর ঝিলিক-দেওয়া,
ভেঙ্গে-পড়া ক্যারাভানের কঙ্কালে আকীর্ণ,
লুব্ধ বণিক আর দুরন্ত দুঃসাহসীর পথ-
লাদকের কস্তুরির গন্ধ যেখানে আজো আছে লেগে পুরানো স্মৃতির মতো।

