আনিসুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আনিসুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৯ জুন, ২০১৪

মানুষ জাগবে ফের

মানুষ জাগবে ফের

আনিসুল হক

১.
হে তরুণ হে যুবক
হে শ্রমিক হে কৃষক
মেনো না হতাশা
আবার আসবে দিন সূর্যিত আলোর
আবার আসবে দিন সমূহ উজ্জ্বল
মানুষ জাগবে ফের জাগবে মানুষ।

২.
নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ
নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন
কামরুলী জানোয়ার দাঁতে ঘষে দাঁত
জয়নুলের কাকেরা করে কা-কা স্বদেশভাগাড়ে
কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই
হতাশা ও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই
মানুষ নিরাশ আজ মানুষের আস্থা নেই আলোকের প্রতি
মানুষ নিরন্ন আজ মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি।
চারিদিকে অন্ধকার ছিদ্রহীন শেষহীন অদ্ভুত আধাঁর
বিলাপ ও আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই
আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই
উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই
সামরিক উর্দি ছাড়া আর কোনো ভগবান নেই।
মানুষ ঘুমিয়ে সব বেঘোরে অঘোরে যেন অনন্ত শয়নে।

ক্লিক করলেই ইনকাম