সঞ্জীব চট্রোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জীব চট্রোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

প্রেম / সঞ্জিব চট্টোপাধ্যায়


প্রেম
সঞ্জিব চট্টোপাধ্যায়


    আমার সেই বয়সে একবার প্রেমে পড়ার ভীষণ ইচ্ছে হয়েছিল। সেই বয়েস? যে বয়েসে ঠোঁটের ওপর কাঁচ কাঁচ গোঁফের দুর্বো জন্মায়। দাড়িতে দু-এক গোছা ছাগুলে চুল দেখা দেয়। গলাটা একটু ভারি ভারি হয়। মানুষ পাকা কথা বলতে শেখে। সবজান্তা, হামবড়া ভাব। লঘু গুরু জ্ঞানশুন্য। সব কথাতেই এক কথা, যান যান, আপনি কি বোঝেন, আপনি কি জানেন?
    সেই বয়েস।
    প্রেমে পড়তে হলে একটি মেয়ে চাই। যে সে মেয়ে হলে হবে না। সুন্দরী হওয়া চাই। ডানা কাটা না হোক, দেখলে যেন প্রেমের উদয় হয়। নায়িকাদের বর্ণনা কত উপন্যাসে পেয়েছি। ছায়াছবির পর্দায় দেখেছি। চাঁদের আলোয় ঝিলিক ফুটেছে। গাছের ডাল নায়িকা গান গাইছে। ঝোপে কোকিল ডাকছে কু-উ-উ।

ক্লিক করলেই ইনকাম